ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে মাদক ব্যবসায়ী মহিলার কারাদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৪ ৫:০০ অপরাহ্ণ

Picture Madok 08.01.14কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় মাদক ব্যবসার অপরাধে এক মহিলাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
থানা সূত্রে জানা যায়,  বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দড়িসোম গ্রামের মজিবুর রহমানের স্ত্রী জাহানারা বেগম (৩৫) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে কালীগঞ্জ থানার এসআই হারুন অর রশিদ। পরে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল আহ্সান তালুকদারের নির্দেশে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাহানারা বেগমকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭(ক) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। পরে উদ্ধারকৃত গাঁজা উপজেলা চত্ত¡রে পুড়িয় ফেলা হয়।

Need Ads
error: কপি হবে না!