ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : দোয়ারায় ভেড়ার ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০জন আহত হয়েছে। গুরুতর আহত ৩জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নৈনগাঁও গ্রামের রফিক মিয়া ও ইন্তাজ আলী পক্ষ ভেড়ার ধান খাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৪০জন আহত হন। আহত সুন্দর আলী(৪০), রফিক মিয়া(৪০), ইব্রাহিম (৩৫) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও কবির মিয়া (৩৪), ফারুক (৩৮), জয়নাল (২৫), কামরুল (৩৫) জাকারিয়া (২৫), ইউসুফ আলী (২৫), নুরুল ইসলাম (৪০), কালামিয়া (২২), কামাল (২৫), আলী হোসেন (৩০), দেলোয়ার (১৮), আব্দুল মালেক (২৫) সালেক (৩০), মাশুক (৩৫), মোহাম্মদ আলী (২৫) সহ আহতদের দোয়ারায় স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা প্রদান করা হয়েছে। দোয়ারা থানার অফিসার্স ইনচার্জ আশেক সোজা মামুন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।




