ads

শনিবার , ৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিতার জানাযা শেষে পুত্রের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯৮
পিতার জানাযা শেষে পুত্রের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে পিতার জানাযা শেষ হওয়ার কিছুক্ষন পর পুত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামে।

Shamol Bangla Ads

জানা যায়, উপজেলার চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামের আঃ কুদ্দুছ মড়ল (৮০) বার্ধক্যজনিত কারনে গত শুক্রবার বেলা পৌনে ১২টায় মারা যান। পরে শুক্রবার রাত ১১টার দিকে কুদ্দুছ মড়লের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা ও দাফন কাফনের পর এক ঘন্টা পর রাত ১২ টায় কুদ্দুছ মড়লের বড় ছেলে আনিছুর রহমান (৪৫) পিতার শোকে মারা যান। গতকাল শনিবার বাদ জোহার আনিছুর রহমানের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাংবাদিকদের সাথে ফরমালিন রোধ ও গণসচেতনতা মুলক মত বিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মৎস কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের সাথে ফরমালিন রোধ ও জলাশয় সংরক্ষনে সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হকের কার্যালয়ে গতকাল শনিবার সকালে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফরমালিনের বিভিন্ন ক্ষতিকর দিক ল্যাপটটের মাধ্যমে প্রদর্শন করা হয়।
সভায় উপজেলা মৎস কর্মকর্তা নাজমুল হক, প্রেসক্লাব সাধারন সম্পাদক সকালের খবর সাংবাদিক নাজমুল হক বিপ্লব, সহ-সভাপতি বর্তমান সাংবাদিক আব্দুল মান্নান পল্টন, কালের কন্ঠের নজরুল ইসলাম, প্রবীন সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, বাংলাদেশ প্রতিদিনের আশরাফ উদ্দিন সিজেল, ভোরের ডাকের মোঃ মাছুদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপ শেষ নেইমারের পরবর্তী সংবাদ রামুতে ৩ ডাকাত আটক