ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় পরলোকগত কুমিল­া মেডিকেল কলেজের প্রভাষক ডা. গৌতম’র স্মরণসভা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৫:০৪ অপরাহ্ণ

Doctor Death News Photoতাপস চন্দ্র সরকার, কুমিল­া :  কুমিল­া মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. গৌতম সাধ্য (৪৫)  শনিবার ২৮ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজের পাশের সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুত গতির ধাবমান মটর সাইকেল তাকে প্রচন্ড আঘাত করলে তিনি অনেক দূরে গিয়ে ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে কাছের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয় এবং ঐ দিন সন্ধ্যায় তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরলোক গমন করেন। ৪৫ বছর বয়সী অবিবাহিত ডা. গৌতম সাধ্য কিশোরগঞ্জ জেলার বাসিন্দা হলেও বাবা-মার একমাত্র সন্তান ছোট বেলাতেই মা-বাবাকে হারিয়ে সাভারে মামার স্নেহে বড় হন। তিনি সিলেট মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন এবং ১৯৯৫ সালে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে এমপিএইচ ও এমফিল ডিগ্রী লাভ করেন। তিনি গত ১১ ডিসেম্বর ২০১৩ কুমিল­া মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক পদে যোগদান করেন।

Shamol Bangla Ads

২ জানুয়ারী বৃহস্পতিবার কুমিল­া মেডিকেল কলেজের শিক্ষক সমিতির উদ্যোগে তাঁর স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও কলেজ উপাধ্যক্ষ ডা. কেএ মান্নানের পরিচালনায় স্মরণ সভায় শোক বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. মহসিনুজ্জামান চৌধুরী, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও কুমিল­ার ডেপুটি সিভিল সার্জন আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ শাহাব উদ্দীন, ডা. মোঃ মুজিবুর রহমান, ডা. মোঃ রহিম উল­াহ, ডা. মোঃ বেলালুল ইসলাম, ডা. মোঃ রফিকুল ইসলাম সরকার, ডা. বাসুদেব দাস, ডা. মোঃ দেলোয়ার হোসেন, ডা. মোঃ রেজাউল করিম, ডা. কেপি সাহা, ডা. মোঃ ইজাজুল হক, ডা. মোঃ আবু হাসনাত, ডা. মোঃ হারুন অর রশীদ, ডা. মোঃ হাফিজুর রহমান, ডা. ফাতেমা কলি প্রমুখ।

আলোচনা সভার শুরুতে সকল চিকিৎসকগণ দাঁড়িয়ে বিদেহী আত্মার জন্য এক মিনিট নীরবতা পালন করেন। আগামী ১০ জানুয়ারী শুক্রবার কুমিল­া আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথ মন্দিরে তাঁর বিদেহী আত্মার জন্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!