দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত ক্ষুদে শিশুদের বিদ্যাপিঠ দি চাইল্ড প্রিপারেটরী স্কুলের শিক্ষার্থীদের দূর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপি এক সমাবেশন ১৯ জানুয়ারী রবিবার অনুষ্ঠিত হয় ।

উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র এডিপিএম ডেভিট অনুপ সাংমা, বিশেষ অতিথি ছিলেন দি চাইল্ড প্রিপারেটরী স্কুলের পরিচালক গোপাল দাস, ইভেন্টফুল বাংলাদেশ সোসাইটি এর এরিয়া ম্যানেজার সনৎ সাহা, সাংবাদিক নিতাই সাহা, দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিজন ভৌমিক, শিক্ষক সাইফুল ইসলাম,শিপন আহমেদ প্রমূখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রাকৃতিক দূর্যোগের উপর শিক্ষার্থীরা চিএাঙ্কন , রচনা ও দূর্যোগ লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




