ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোয়ালখালীতে হাতির আক্রমনে নিহত এক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২, ২০১৪ ৯:০৩ অপরাহ্ণ

Nihotoবোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে হাতির আক্রমনে আবদুল হালিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার করলডেঙ্গায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ কড়লডেঙ্গা পাহাড়ের নিজের লেবু বাগানে আবদুল হালিম ও আবদুল কুদ্দুস কাজ করার উদ্দেশ্যে রওনা দেন। পাহাড়ে আঁধার মানিক এলাকায় পৌঁছলে বন্য হাতির পালের সামনে পড়ে যান তারা। এসময় আবদুল কুদ্দুস হাতির আক্রমন থেকে পালাতে পারলেও আবদুল হালিমের ওপর হামলে পড়ে হাতির দল। এতে গুরুতর আহত হয় আবদুল হালিম। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
নিহত আবদুল হালিম আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের কালা মিয়া মিস্ত্রীর  বাড়ির মৃত দুলা মিয়ার পূত্র। নিহত হালিম ৪ সন্তানের জনক।  রাত ৮ টায় স্থানীয় মসজিদ মাঠে নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে  তাঁকে দাফন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!