ads

বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনওকে কালীগঞ্জে সংবর্ধণা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৪ ৮:৩৮ অপরাহ্ণ

Picture UNO 01.01.14কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রকৌশলী মো. আমিনুর রহমান, কৃষি অফিসার জসিম উদ্দিন, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, সমাজসেবা অফিসার আমির হোসেন, মৎস্য অফিসার দেলোয়ার হোসাইন, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, প্রাণী সম্পদ অফিসার ডা. সেলিমউল্লাহ, হিসাব রক্ষক অফিসার মো. ইউনুস আলী, পল্লী উন্নয়ন অফিসার লুৎফুন নাহার, মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিন, আনসার বিডিবি অফিসার মো. শহিদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাবুদ্দিন আকন্দ, পাট উন্নয়ন কর্মকর্তা আকলিমা আহসান, ইউআরসি ইনিস্ট্রক্টর তরিকুল ইসলাম সেগুন, কানুনগো মো. সেলিম মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ আলী শেখ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি এ যাবৎ যে কাজ করেছেন, সেই কাজের পুরস্কার স্বরুপ এ শ্রেষ্ঠত্ব। তারা আরো বলেন- এ শ্রেষ্ঠত্ব তাকে একদিন বাংলাদেশের কেবিনেট সচিব হিসেবে দেখলেও আমরা অবাক হবনা। কারণ এটাও হবে তার কর্মের ফসল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!