ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে রাষ্ট্রিয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নিত্যরঞ্জন ঘোষ খোকনের (৭০) অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার রাতে পারিবারিক শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়া, নিজাম উদ্দিন বুলি, আব্দুল কাইয়ূম, অজয় ঘোষ, কবির মিয়া, রবিন্দ্রনাথ মিন্টু, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, আ.লীগ নেতা সৈয়দ আহমদ উপস্থিত ছিলেন। খবর পেয়ে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুর রহমান চৌধুরী খোকনসহ আ.লীগ নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা নিত্যরঞ্জন ঘোষকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে যান। মুক্তিযোদ্ধা নিত্যরঞ্জন ঘোষ বার্ধক্যজনিত কারনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের রয়েল ক্লিনিকে পরলোক গমন করেন। মৃত্যুকালে ১পুত্র, ২কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, সিরাজ উদ্দিন, শাহাব উদ্দিন, আলহাজ্ব গোলাম মোস্তফা, রজব উদ্দিনসহ মুক্তিযোদ্ধা গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




