মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষন সোমবার সম্পন্ন হয়েছে।
কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্টিত প্রশিক্ষনের প্রথম দিন রোববার প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৫২৩ জন এবং গত সোমবার ২য় দিন পোলিং কর্মকর্তা ৮৫১ জনসহ মোট ১৩৭৪ জন কর্মকর্তা অংশ গ্রহন করেন।
প্রশিক্ষনার্থীদের ভোট গ্রহনের দায়-দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ কামরুল হাসান, মৌলভীবাজার জেলা পুলিশ সূপার মোঃ তোফায়েল আহমদ,উপজেলা নিবাহী কর্মকতা ও সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ আছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম,কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ আহমদ, জুরী মৎস্য অফিসার জাহিরুননবী প্রমুখ।




