আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার শতকরা ৯৯ দশমিক ১৭ভাগ। বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৪৪২৬ জন পরীক্ষার্থী। ‘এ’ প্লাস (জিপিএ-৫) পেয়েছে ১১৭জন। কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় উপজেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়া ৪০০৯জন পরীক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৩৯৯১জন। শতকার পাশের হার ৯৯ দশমিক ৫৫ভাগ। ‘এ’ প¬াস গ্রেড (জিপিএ-৫) পেয়েছে ১১২জন। জিপিএ-৫ পাওয়া শীর্ষে অবস্থানকারী প্রাথমিক বিদ্যালয় গুলো হলো কলারোয়া ১৬, শ্রীপতিপুর মডেল ১১, হিজলদী ৬, বামনখালী ৬, হঠাৎগঞ্জ ৫, সোনাবাড়িয়া ৫ ও হেলাতলা ৪। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরো অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম জানান, তার বিদ্যালয়ের পরীক্ষার্থীরা মেধা তালিকাসহ শতভাগ উত্তীর্ণ হওয়ায় উপজেলা শীর্ষে অবস্থান করছে। এদিকে, এবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষায় অংশ নেয়া ৪৫৪জন পরীক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৪৩৫জন। শতকরা পাশের হার ৯৫ দশমিক ৮১ভাগ। উপজেলার বিভিন্ন এবতেদায়ী মাদরাসা থেকে ‘এ’ প¬াস গ্রেড (জিপিএ-৫) পেয়েছে ৫জন পরীক্ষার্থী বলে জানা গেছে।




