ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ৩:২৩ অপরাহ্ণ

vrammoman adalotনীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরীগঞ্জে বাহাগিলি ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে দুই জন ড্রাইভারের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলার চাঁদখানা ইউনিয়নের বাহাগিলি ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালত দুটি ট্রাক্টরসহ দুইজন ড্রাইভারকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কমল কুমার ঘোষ আটককৃত ড্রাইভার শ্যামল চন্দ্র (২০) ও রুবেল (২৪) উভয়ের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। শ্যামল চন্দ্র দিনাজপুরের খানসামার ভাবকীর কাচিনিয়া গ্রামের সুনীল চন্দ্রের পুত্র ও রুবেল সৈয়দপুর উপজেলার খাতামধুপুর মুশরত ধুলিয়া গ্রামের জিয়ারুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!