ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার কলারোয়ায় শিবির কর্মী মুকুল হোসেন গুলিবিদ্ধ অবস্থায় যৌথবাহিনীর হাতে গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৩:২৩ অপরাহ্ণ

grefসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় নিহত যুবলীগ কর্মী জজমিয়া হত্যা মামলার আসামী শিবির কর্মী মুকুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে যৌথবাহিনী। ২৮ ডিসেম্বর শনিবার বিকালে সরশকাটি ক্ষেত্রপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর সার্কেল কাজী মো: মনিরুজ্জামান জানান, বিকাল ৪টার দিকে আসামী ধরতে যৌথবাহিনী কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া এলাকায় গেলে জামাত শিবির কর্মীরা  তাদেরকে লক্ষ্য করে ইট পটিকেল নিক্ষেপ করে। আতœরক্ষার্থে যৌথবাহিনী পাল্টা ১০ রাউন্ড গুলি চালালে শিবির কর্মী মুকুল গুলিবিদ্ধ হয়। এসময় তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর রাতে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর জামায়াত-শিবির নেতা-কর্মীরা সরশকাটি গ্রামের যুবলীগ কর্মী জজ মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে। শিবির কর্মী মুকুল নিহত যুবলীগ কর্মী জজমিয়া হত্যা মামলার আসামী।

Need Ads
error: কপি হবে না!