মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জামায়াত নেতা উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ২৯ ডিসেম্বর রবিবার ভোরে বড়লেখা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।
আটককৃতরা হলেন জামায়াতের সুরা সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম (৪৭) ইমান উদ্দিন(৩৪), জাকির হোসেন(১৮), মুজির উদ্দিন(২৬), নোমান আহমদ(২৯),আবদুস ছত্তার(৩৪), তাজ উদ্দিন(৩২), পাবেল(২৫), বাবলু মিয়(২৬)। অন্যান্যদের নাম ও পরিচয় পাওয়া যায় নি।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) তোফায়েল আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে তাদের আটক করেছে যৌথবাহিনী।




