চুয়াডাঙ্গা সংবাদদাত : দামুড়হুদার দর্শনায় বিজিবি অভিযান চালিয়ে ৩৩৪ বোতল ফেনসিডিলসহ শামসুন্নাহার রেখা (৩৫) নামের এক মহিলাকে আটক করেছে। সে দামুড়হুদা উপজেলার দর্শনা মোহাম্মদপুর এলাকার রমিজ উদ্দীনের স্ত্রী। তাকে শনিবার ৯টায় দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানায়, শনিবার সকাল ৭টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খানের নেতৃত্বে ক্যাম্পের হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ দর্শনা হল্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শামসুন্নাহার রেখাকে ২২৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। এছাড়া, ভোর সাড়ে ৫টায় কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী স্বরূপপুর এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল আটক করে।




