ads

সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের সাবেক ডিসি’র পিতা আব্দুল বারীর ইন্তেকাল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ৭:০৪ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি ॥ মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ও ময়মনসিংহের সাবেক সফল জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের পিতা বিশিষ্ট সমাজসেবক সাবেক কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল বারী (৮২) ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল পৌণে ৮টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। গাইবান্ধা শহরের পলাশপাড়ার বাসিন্দা মোঃ আব্দুল বারী দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিকসহ বিভিন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পূত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ এশা গাইবান্দা পৌর জামে মসজিদে নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে মোঃ খলিলুর রহমানের মায়ের কবরের পাশে পিতা মরহুম মোঃ আব্দুল বারীর লাশ দাফন করা হয়। জানাজায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ খলিলুর রহমান।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ও ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের পিতা বিশিষ্ট সমাজসেবক সাবেক কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল বারীর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
শোক বিবৃতিদাতাগণ হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এএইচ এম লোকমান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানূর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপ-পরিচালক এ.কে.এম গালিভ খান, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, শম্ভুগঞ্জ গণকল্যাণ পরিষদের প্রধান নির্বাহী ড. মোঃ সিরাজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ. এম এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads