পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সাঈদীর বাড়ী সংলগ্ন বালিপাড়া ইউনিয়নে ঢেপসাবুনিয়া খায়েরহাটে শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে একদল দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ৫টি বানিজ্যিক প্রতিষ্ঠান।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, রাত ১০টার দিকে কে বা কারা দোকান-পাটে অগ্নিসংযোগ করে ওই নাশকতার সৃষ্টি করে।
তিনি আরও জানান, খবর পেয়েই পুলিশ সদস্যরা ও স্থানীয়দের সংঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবস্যায়ীদের বরাত দিয়ে ওসি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা। অগ্নিকান্ডের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।




