নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আ. আলিম (২৫) হত্যাকারীদের বিচারের দাবিতে ২৮ ডিসেম্বর বেলা ২টায় নন্দীগ্রাম প্রেস ক্লাব চত্বরে এলাকাবাসী মানববন্ধন করেছে।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর উপজেলার গোপালপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বাবুর সাথে একই গ্রামের আক্কাস আলীর কাজের লোক শহিদুল ইসলামের সাথে বিতর্কের জেরধরে সংঘর্ষের ঘটনায় আ.আলিম সহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আ.আলিমের আবস্থা আশঙ্কা জনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর তাকে ঢাকা থেকে আবারো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ২৭ শে ডিসেম্বর রাতে মারা যায়। এরপর তার মৃত দেহের ময়না তদন্ত করা হয়েছে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা হয়েছে। এলাকাবাসী ফজলুর রহমান গংদের শাস্তির দাবি করেছে।




