ads

রবিবার , ২২ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

খবর টি পড়েছেন : ৬২৯
একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গেল তিন বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। সবশেষ ২০২২ সালের ১৮ অক্টোবর করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। বাকি দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, অপরজন রাজশাহী বিভাগের।

Shamol Bangla Ads

এদিকে, ৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২২ জুন রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ৩৬ জনসহ এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি করোনা আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। সেইসঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের। আর এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি মৃত্যু হয়েছে ১৬ জনের।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে চারজনই পুরুষ এবং একজন নারী। এ বছর ভাইরাসটিতে সবমিলিয়ে এখন পর্যন্ত ৭ পুরুষ এবং ৯ জন নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত একদিনে করোনায় মৃতদের মধ্যে চারজনের বয়সই ৪০ এর বেশি ছিল বলে অধিদপ্তর জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ।

এর আগে শনিবার (২১ জুন) ২১১ জনের নমুনা পরীক্ষা করে চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয় বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১ লাখ শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যেভাবে আবেদন… পরবর্তী সংবাদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads