সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২টি ভোট কেন্দ্র চর নবীপুর কান্দাপাড়া ও দেলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা।
বেলকুচি উপজেলা নির্বাহি অফিসার ও রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম জনান, দুটি কেন্দ্রের একটির জানালা ভস্মিভূত এবং অপরটির একটি জানালা ও একটি দরজা জানালা ভেঙ্গে ফেললেও ঐ কেন্দ্র দুটিতে আগামীকাল অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। তিনি আরও জানান, শুক্রবার মধ্য রাতের কোন এক সময়ে দূর্বৃত্তরা কেন্দ্র দুটিতে আগুন ও ভাংচুর করলেও কাউকে আটক করা যায়নি। তবে স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা আগুন নিভিয়ে ফেলে তারা।




