ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন বুবলী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

আবারও শাকিব খানকে নিয়ে মন্তব্য করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। বললেন নানা কথা। টলিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশি এই চিত্রনায়িকার। চলতি বছরই সেখানে মুক্তি পাচ্ছে তাঁর ‘ফ্ল্যাশব্যাক’।

Shamol Bangla Ads

এর আগে গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। কলকাতায় এই টিজার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবলীসহ সিনেমাটির অন্য অভিনয়শিল্পীরাও। সেখানে কলকাতার এক গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে বুবলীর কথায় উঠে এসেছে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। উঠে এসেছে শাকিব খানের ‘দরদ’ প্রসঙ্গও।

‘ফ্ল্যাশব্যাক’-এর টিজার প্রকাশনা অনুষ্ঠানে এসে কেমন লাগছে—জানতে চাইলে বুবলী বলেন, “আমাদের এই সিনেমার শুটিং শুরুর আগে সবার সঙ্গে দেখা হয়েছিল। তখন আমরা অনেক আনন্দ ভাগাভাগি করেছিলাম। এবারও শুটিং শেষ করে আমাদের দেখা হয়ে গেল। খুবই ভালো লাগছে ব্যাপারটা।

Shamol Bangla Ads

কারণ মনে হচ্ছে যে আমরা সবাই মিলেই আসলে ‘ফ্ল্যাশব্যাক’ টিম। তো এত দিন পরে এসেও সবাই একসঙ্গে হতে পেরেছি, খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। মধ্যে ভালোবাসা দিবস গেল, সরস্বতীপূজা ও ফাল্গুন গেল, মনে হচ্ছে সব উৎসব একেবারে মিশেমিশে একাকার; আর সাথে তো আমাদের ফ্ল্যাশব্যাক আছেই।”

টলিউডে প্রথমবার কোনো সিনেমায় কাজ করেছেন বুবলী। এ নিয়ে শাকিবের কাছ থেকে কোনো পরামর্শ বা কিছু বলেছেন কি না জানতে চাইলে নায়িকা বললেন, ‘অবশ্যই তার (শাকিব) শুভ কামনা, ভালোবাসা থাকে। কারণ ফিল্মে আমার যাত্রাটাই শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে। তার মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তো অনেক কিছুই আমাকে দেখিয়েছে, শিখিয়েছে। টানা পাঁচ বছর তার সাথেই কাজ করা হয়েছে। আর এখন তো পরিবারের অংশ, সেই হিসেবে ভালোবাসা-শুভ কামনা থাকে সব সময়।’

এদিকে ভালোবাসা দিবসে প্রকাশ্যে এসেছে শাকিবের ‘দরদ’ ছবির ফার্স্ট লুক। বুবলী তা দেখেছেন কি না, এমন প্রশ্নে বললেন, “হ্যাঁ, পোস্টার দেখেছি, যেটা সদ্যই রিলিজ পেল। খুবই ভালো হয়েছে। আর এখন তিনি আমেরিকায় ‘রাজকুমার’ ছবির শুটিং করছেন। তারও ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আসছে। তার জন্য অনেক শুভ কামনা।”

উল্লেখ্য, ‘ফ্ল্যাশব্যাক’ ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের সৌরভ দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গাঙ্গুলি, রজতাভ দত্ত প্রমুখ। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রাশেদ রাহা। নির্মাতা-চিত্রনাট্যকার দুজনই বাংলাদেশের।এদিকে চলতি বছর মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত শাকিব অভিনীত ‘দরদ’। সম্প্রতি প্রকাশিত এর ফার্স্ট লুকে ভক্তদের প্রশংসায় ভেসেছেন নায়ক। সিনেমাটিতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!