ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই মঙ্গলবার বৌলা গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ষাড়ের লড়াইয়ে অংশ নিতে বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক ষাঁড় বৌলা-তাতিকোনা মাঠে জড়ো হয়। ষাড়ের লড়াই দেখতে মঙ্গলবার সকাল থেকে ছাতকের জাউয়া, গোবিন্দগঞ্জ, দোয়ারা, কোম্পানীগঞ্জের হাজারো উৎসুক জনতা বৌলা গ্রামের মাঠে এসে জড়ো হয়। অংশ গ্রহনকারী ষাড়গুলোকে সাদা মানিক, কালাবারুদ, লাল বারুদ, কালা নাগ, কালা রাজ, বস-২, আয়লাসহ বিভিন্ন বৈচিত্রময় নামে নামকরন করা হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী ষাড়ের মালিকদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে ৩টি রঙ্গিন টেলিভিশন, ৫টি মোবাইল সেট, ৯টি ফিল্টারসহ বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার তুলে দেয়া হয়।




