মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাদিকুর রহমানের বাড়িতে দুধূর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এ সময় ডাকাতের হামলায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টায় রাজনগর উপজেলার বালিসহ¯্র গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ভোর রাতে ১৫/১৬ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের কলাপসিবল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। রিভলবার ও নাইন স্যুটার বন্দুকের ভয় দেখিয়ে হাত-মুখ বেঁধে মারধর করে পরিবারের সদস্যদের জিম্মি করে অস্ত্রের মুখে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড়লাখ টাকা, ৬ টি মোবাইল ফোন ও ১ টি ল্যাপটপসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
এ সময় বাঁধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান(৫২) ও তার চাচাতো ভাই আব্দুল মুহিত(৩৪), সমছু মিয়া(৫৫) সহ ৩ জনকে গুলি করে।
এর মধ্যে গুরুতর আহত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সমছু মিয়া(৫৫) প্রেরন করা হয়েছে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মালিক আহত সাবেক ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । থানায় মামলার প্রস্তুতি চলছে ।




