ads

বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এপ্রিলে দেশে এসেছে ২০০ কোটি ডলার রেমিট্যান্স

খবর টি পড়েছেন : ২১১
এপ্রিলে দেশে এসেছে ২০০ কোটি ডলার রেমিট্যান্স
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে প্রবাসীরা ২০০ কোটি ৯৫ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টাকার হিসাবে (এক ডলার সমান ৮৬ টাকা ৪০ পয়সা) ১৭ হাজার ৩৬২ কোটি টাকা। একক মাস হিসেবে যা গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি পাঠানো রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এপ্রিল মাসে দেশে ২০০ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, যা ২০২১ সালের এপ্রিল মাসের চেয়ে বেশি। গত বছরের এপ্রিল মাসে ২০৬ কোটি ৭৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। এ অঙ্ক গত ১১ মাসের মধ্যে বেশি।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই কোনো উৎসবের সময় বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নিজ পরিবারের জন্য অর্থ পাঠান। এবারের ঈদুল ফিতরেও এর ব্যত্যয় ঘটেনি। ঈদে নিজ নিজ পরিবারের কেনাকাটায় বাড়তি অর্থ দেশে পাঠানোর কারণে প্রবাসী আয় বেশি আসে। আগামী কোরবানির ঈদেও এভাবে রেমিট্যান্স আসতে পারে বলে মনে করেন তারা।

Shamol Bangla Ads

এর আগে ২০২১ সালের মে মাসে ২১৭ কোটি ১০ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। এরপর গত ১১ মাসের মধ্যে কোনো মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি।

গত বছরের ডিসেম্বরে ১৬৩ কোটি ৬ লাখ ডলার এসেছিল। চলতি বছরের জানুয়ারিতে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার। ফেব্রুয়ারিতে আসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার এবং মার্চ মাসে এসেছিল ১৮৬ কোটি ডলার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৩৮ টাকা পরবর্তী সংবাদ আহসান উল্লাহ মাস্টারের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads