ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন ৫ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বানকে কেন্দ্র করে শুক্রবার ভোলাহাট উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে ভোট গ্রহন কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্ধোধনী দিনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত, জেলা নির্বাচন অফিসার জাহাংগির আলম, নির্বহী ম্যাজিষ্ট্রেট এসএম মুসা, ভোলাহাট অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ, ভোলাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, শিবগঞ্জ, গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ। ভোলাহাট উপজেলার ৬৬হাজার ২৪ জন ভোটারের জন্য ৩০টি ভোট কেন্দ্রে মোট ৩০ জন প্রিজাইডিং অফিসার ও ১শত ৪০জন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়। শনিবার একই স্থানে ২শত ৮০জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ।




