চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ চারঘাট উপজেলার বাবুপাড়া গ্রামে কামালের বাড়ী থেকে খলিলের বাড়ী পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা কার্পেটিং এর উদ্ভোধন করেন পৌর মেয়র নার্গিছ খাতুন। রাস্তা কার্পেটিং এর মোট ৫০ লক্ষ টাকা ব্যয়ে বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল করিম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম কবির মুকুল, বুলবুল আহমেদ, মতি, ঠিকাদার লালন সরকার, মোশারফ হোসেন, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।




