চিতলমারী (বাগের হাট)প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে সুলতান মৃধা নামের এক বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছেন। ইন্না ………….. রাজেউন। শনিবার ২১ ডিসেম্বর ২.৩০ মি. নিজ বাড়ীতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ওই দিন রাত্র ৮ টায় তার নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে ১ স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্র রেখে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন, এস আই রব্বানী, মুক্তিযোদ্ধা মকবুল হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলকাবাসী।




