ads

শনিবার , ২ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিককে হত্যার অভিযোগ

খবর টি পড়েছেন : ২১১
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিককে হত্যার অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গাজীপুরের শ্রীপুর আনোয়ারা মান্নান টেক্সটাইল নামক কারখানায় এক শিশু শ্রমিকের বিরুদ্ধে অপর এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে ভোর পৌনে ৬টার দিকে উপজেলার মাধখলা এলাকায় অবস্থিত ওই কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত শিশু শ্রমিকের বয়স ১৩ বছর। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পূর্ব শিয়ালদী গ্রামের পলাশ দেওয়ানের ছেলে। সে বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে স্থানীয় আব্দুস ছামাদের বাড়িতে ভাড়া থেকে কারখানায় শ্রমিকের কাজ করত। অভিযুক্ত শিশু শ্রমিকের বাড়ি দিনাজপুর জেলা। সে একই কারখানায় শ্রমিকের কাজ করত।

নিহত শিশুর মা বলেন, গতকাল শুক্রবার রাতে খাবার খেয়ে বাসা থেকে বের হয় আমার ছেলে। আজ সকাল ৬টা তার ছুটি হওয়ার কথা। কিন্তু কারখানার অপর শ্রমিক এসে জানায় আমার ছেলে অবস্থা খুবই খারাপ। খবর পেয়ে আমার স্বামী দ্রুত কারখানায় ছুটে যায়। পরে আমার ছেলেকে কারখানায় না পেয়ে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সেখানে আমার ছেলের মরদেহ পাওয়া যায়। নিহতের মা আরও বলেন, ৪ মাস ধরে ওই কারখানায় ৪ হাজার ৫০০ টাকা বেতনে আমার ছেলে চাকরি করে।

Shamol Bangla Ads

কারখানার নিরাপত্তাকর্মী মো. মহসিন আলী বলেন, শিশুটির পায়ুপথে বাতাস দেওয়ার পর পেট ফুলতে শুরু করে। এরপর অতিরিক্ত ব্যথা শুরু হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত অপর শিশু শ্রমিককে পুলিশ হেফাজতে নিয়েছে। কারখানায় কতজন শিশু শ্রমিক কাজ করে? এমন প্রশ্নের জবাবে নিরাপত্তাকর্মী কোনো মন্তব্য করতে রাজি হননি।

কারখানার সিনিয়র অ্যাডমিন ম্যানেজার মো. জাকারিয়া বলেন, শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাবেদ পাটোয়ারী বলেন, শিশুর অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন বলেন, ঘটনাটি জানার পর কারখানায় গিয়ে অভিযুক্ত শিশু শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ  পরবর্তী সংবাদ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, প্রতিশ্রুতি ব্যবসায়ীদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads