ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জোহরা তাজউদ্দীন আর নেই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৬:০১ অপরাহ্ণ

johra-tajuddশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন আর নেই। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জোহরা তাজউদ্দীনের মেয়ে সিমিন হোসেন রিমি সাংবাদিকদের জানান, শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোমরের হাড় ভেঙে যাওয়ায় গত ২২ নভেম্বর তাকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে ১৭ ডিসেম্বর তাকে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবার তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

Need Ads
error: কপি হবে না!