সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি কার্ড তৈরির জন্য তোলা ছবিতে মাথার চুল বেরিয়ে থাকায় এক গৃহ বধুর মাথা ন্যাড়া সহ তার উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে এক বর্বর স্বামী। ঘটনাটি ঘটেছে স¤প্রতি উপজেলা সদরের গোডাউন পাড়ায়।
জানা গেছে ওই গ্রামের মোঃ আশাদুল হক এর পুত্র আনারুল ইসলাম (২৫) বেশ কিছুদিন পূর্বে একই উপজেলার ইসলামপুর গ্রামের মোঃ ইয়াদুল এর কন্যা মোসাঃ রেশমা খাতুন (২২)কে বিয়ে করে। বর্তমানে তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। কিছুদিন পূর্বে নতুন ভোটার হওয়ার জন্য সরকারী ভাবে ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র তৈরীর ঘোষনায় রেশমা খাতুন ভোটার না হওয়ায় নতুন করে ভোটার হওয়ার জন্য ইউপি কার্যালয়ে এসে নাম নিবন্ধন করে ছবি তোলে। উক্ত ছবিতে অসাবধানতা বশতঃ মাথায় পরা স্কাপের এক পাশ দিয়ে মাথার সামনের দিকের চুল বেরিয়ে যায়। ছবি তোলার সময় মাথার চুল কেন বেরিয়ে এলো এই অপরাধে গৃহ বধু রেশমার জীবনে নেমে আসে চরম শাস্তি ও অমানুষিক নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে পাষান্ড বর্বর স্বামী আনারুল তার মাথা ন্যাড়া করে বিষয়টি জানা জানির ভয়ে তাকে ঘরে আটকিয়ে রাখে। বেশ কিছুদিন আটকিয়ে থাকার পর স¤প্রতি সুযোগ বুঝে অসহায় রেশমা কৌশলে সেখান থেকে পালিয়ে পিতার বাড়ী যায়। পরে ঘটনাটি জানা জানি হলে রেশমার পিতা-মাতা সদর ইউনিয়ন পরিষদে এ ব্যাপারে বিচার প্রার্থী হয়। রিপোর্ট লেখা পর্যন্ত বিচারের রায় ঘোষনা না হলেও গত বুধরার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম্য আদালতে মধ্যযোগীয় বর্বরতার বিচার কার্য চলছিল। বিচার কার্যে উপস্থিত সকলকেই স্ত্রী নির্যতনকারী বর্বরতা পাষান্ড আনারুলের শাস্তির দাবী করতে দেখা গেছে।




