ads

সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূজার নিরাপত্তায় কোনো ত্রুটি নেই: র‌্যাব ডিজি

খবর টি পড়েছেন : ৩০৭
পূজার নিরাপত্তায় কোনো ত্রুটি নেই: র‌্যাব ডিজি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানিয়েছেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। ৩ অক্টোবর সোমবার রাজধানীর বনানীতে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ওই তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমরা সাইবার মনিটরিং করছি। গোয়েন্দা নজরদারি আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে।’ নিখোঁজ থাকা ৫০ থেকে ৬০ জন যুবকের পক্ষ থেকে কোন হুমকি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট কোনও হুমকি নেই, গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহ করছেন যে তারা মৌলবাদী দলে যোগ দিয়েছে।

Shamol Bangla Ads

‘তারা যতই স্মার্ট হোক না কেন, তারা সফল হবে না’ উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা কর্মকর্তারা নিখোঁজ যুবকদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন- যারা তাদের বাড়ি ছেড়ে চলে গেছে এবং নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, ‘পূজা শেষে আমরা কিছু ভালো ফল দেখতে চাই। আমরা এটা নিয়ে কাজ করছি’।

জানা যায়, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে র‌্যাব। ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। পূজা মণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুইপিং অভিযান চালানোর পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্বক্ষণিক কাজ করছে বলেও জানান মহাপরিচালক।

Shamol Bangla Ads

এ বছর শনিবার সারাদেশের মন্দিরে দেবীর অবতারণার (বোধন) মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনে বাধা থাকবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads