ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারীদের নিরাপত্তা দেবে উইন্ডোজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩১, ২০১৩ ১০:৪৩ পূর্বাহ্ণ

guardianশ্যামলবাংলা ডেস্ক : এবার নারীদের জন্য নতুন সেফটি অ্যাপ্লিকেশন ‘গার্ডিয়ান’ নিয়ে এল মাইক্রোসফট ইন্ডিয়া। মাইক্রোসফট আইটি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজ বিয়ানি জানিয়েছেন, ‘নির্ভয়াদর মত ঘটনা সারা দুনিয়াকে প্রভাবিত করেছে এই অ্যাপ্লিকেশন নিয়ে আসতে।’
গার্ডিয়ানের মধ্যে থাকবে ‘ট্র্যাক মি’ ফিচার। এ ফিচারের মাধ্যমে পরিবার বা বন্ধুরা মাইক্রোসফট উইন্ডোজ অ্যাজিওর ক্লাউড সার্ভিস বা বিং ম্যাপ এপিআই দ্বারা ট্র্যাক করতে পারবে আপনাকে। যাঁরা গার্ডিয়ান ব্যবহার করবেন তাঁরা এসওএস অ্যালার্ট বোতামের সাহায্যে সিকিউরিটি এজেন্সি, পুলিশ ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। ভারতের মাইক্রোসফট কর্মীদের একটি দল গত ৬ মাস ধরে গবেষণা চালিয়ে এই অ্যাপ্লিকেশন তৈরি করেছেন।
বিয়ানি জানান, আমাদের কর্মীরা এমন কিছু করতে চেয়েছিলেন যার দ্বারা দেশের নাগরিকদের নিরাপত্তা বাড়ানো যাবে। তাই অবসর সময়ে বসে তাঁরা গার্ডিয়ান বানিয়েছেন।
গার্ডিয়ান ব্যবহারের জন্য প্রথমে বন্ধু সেটিংস-এ বন্ধু, পরিবারের সদস্যদের এবং সিকিউরিটি গ্রুপের নাম অ্যাড করতে হবে। জরুরি অবস্থায় এসওএস বোতামের সাহায্যে তাঁদেরকে অ্যালার্ট পাঠানো যাবে। শুধু এসওএস বোতাম ট্যাপ করলেই চলে যাবে অ্যালার্ট। ফোনে মেসেজ, ই-মেইলে নোটিফিকেশন ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট, সবকিছুই একসাথে হয়ে যাবে গার্ডিয়ানের মাধ্যমে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!