টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে নাহিদ(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টায় মির্জাপুর পৌরসভার বংশাই রোড এলাকা থেকে ১০পিচ ইয়াবাহাসহ তাকে গ্রেফতার করেন। তার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, নাহিদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১০ পিছ ইয়াবা টেবলেট ও বিক্রয়কৃত ২০ হাজার ৭ শত টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।




