ads

বুধবার , ৭ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শি‌ল্পে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়া‌নো হ‌চ্ছে: জ্বালা‌নি উপ‌দেষ্টা

খবর টি পড়েছেন : ৫২৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিদ্যুৎখাতের সরবরাহ কমিয়ে শিল্পখাতে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়া‌নো হ‌চ্ছে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কোনো চিন্তাও সরকারের নেই বলেও জানান তিনি। ৭ মে বুধবার সচিবালয়ে শিল্প কারখানার মালিকদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

উপদেষ্টা বলেন, সামনে গরম বাড়লে লোডশেডিং মোকাবিলায় প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বাড়ানো হবে। গ্যাস সংকট নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। নতুন নতুন শিল্প তৈরি হলেও গ্যাসের সরবরাহ কমেনি উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন ১৫০ এমএমসিএফটি গ্যাস শিল্পে দেওয়া হবে। নতুন এলএনজি আমদানি করে ২৫০ পর্যন্ত এমএমসিএফটি সরবরাহ বাড়ানো হবে।

অবৈধ সংযোগ বিচ্ছিন্নে টাস্কফোর্স গঠন করে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন,নিজস্ব গ্যাসের অনুসন্ধানে মনোযোগ দিয়েছে সরকার। গ্যাসের জন্য এ বছর ৫০টি কূপ খনন করা হবে এবং আগামী বছর ১০০টি কূপ খনন করা হবে। সেখান থেকে ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে।

Shamol Bangla Ads

এছাড়া শিল্পের স্বার্থে করতে এগারো হাজার কোটি টাকারও বেশি এলএনজি আমদানি করা হচ্ছে। গ্যাস অনুসন্ধানে ওপেন টেন্ডার করা হবে জানিয়ে তিনি বলেন, স্থলভাগের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে । গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে দরপত্র পুনর্মূল্যায়ন করে রি–টেন্ডার করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় : নিরাপত্তা… পরবর্তী সংবাদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads