ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে আ’লীগ-বিএনপি সংঘর্ষ : আহত-১০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৭, ২০১৩ ১:০৮ অপরাহ্ণ

Songhorsho2গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে আ’লীগ-বিএনপি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গলাকাটা বাজারে ওই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদল নেতা রুবেলকে মুমুর্ষ অবস্থার কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের গলাকাটা বাজারে আ’লীগ-বিএনপি বিজয় দিবসের অনুষ্ঠ্ান ও অবরোধের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে উভয় গ্র“পের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে যায়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় গ্র“পের অন্তত ১০জন আহত হয়। তাদের মধ্যে পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নবী হোসেন, ছাত্রদল নেতা এনামুল হক খান, শ্রমীকদল নেতা রুবেলকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মূমুর্ষ অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকতা কামাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Need Ads
error: কপি হবে না!