এম. এ করিম মিষ্টার, নীলফামারী : ‘মাথা গোঁজার ঠাঁই চায় শতবর্ষী বই বিক্রেতা’- এই শিরোনামে একটি সংবাদ দৈনিক ইত্তেফাক ও অনলাইন নিউজ পোর্টাল ‘শ্যামলবাংলা২৪ডটকম’ এ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় অনেকেই অর্থ সহায়তা দিয়ে সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন। নীলফামারীর সৈয়দপুরের জনৈক ব্যবসায়ী ৫ হাজার টাকা ও গোপালগঞ্জের জনৈক ব্যক্তি ২ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক খুলনার সাবেক যুগ্ম পরিচালক মোসাদ্দেক আলী বিশ্বাস এই প্রতিনিধির কাছে ৫ হাজার টাকা অর্থ সহায়তা পাঠান। ১৫ ডিসেম্বর রবিবার রাতে ওই অর্থ শতবর্ষী বই বিক্রেতা সিদ্দিকের হাতে তুলে দেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। এসময় দৈনিক ইত্তেফাকের সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা মো. আমিরুজ্জামান, দৈনিক আমার দেশ প্রতিনিধি এম. ওমর ফরুক, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু উপস্থিত ছিলেন।




