রামু (কক্সবাজার) প্রতিনিধি : বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সহকারী পরিচালক সুমন কান্তি নাথ এর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে বেতারের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজার বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস.এম.মোস্তফা সরওয়ার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিদায়ী অতিথি সুমন কান্তি নাথ, বেতারের উপ আঞ্চলিক

প্রকৌশলী মো. হালিমুজ্জামান, সহকারী বার্তা নিয়ন্ত্রক হেমায়েত আকবর টিপু, কক্সবাজার কলেজের অধ্যাপক আনোয়ারুল হক, সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, যন্ত্র শিল্পী তালেব মাহমুদ, অনুষ্ঠান ঘোষক ও সংবাদ পাঠক সুনীল বড়–য়া, নিজস্ব শিল্পী মোসলেহ উদ্দিন, অনিয়মিত শিল্পী তালেব মাহমুদ প্রমূখ বক্তব্য দেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বেতারের উপস্থাপক এস.এম. রুবায়েদ। সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিচালক এস.এম.মোস্তফা সরওয়ার বলেন, আমার দেখা মতে এ কেন্দ্রের সহকারী পরিচালক সুমন কান্তি নাথ সততা ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আজকে সবার বক্তব্য শুনে আরও নিশ্চিত হলাম সুমন সবার কাছে কতটা জনপ্রিয়। আমি তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করি। তিনি বলেন, নানা সঙ্কট,সীমাবদ্ধতার মাঝে কক্সবাজার বেতারের অনুষ্ঠান কার্যক্রম চলছে। এত সঙ্কটের মাঝেও এখানকার নিয়মিত-অনিয়মিত শিল্পী, উপস্থাপক, কলাকুশলীসহ কর্মকর্তাদের আন্তরিকতায় সঠিকভাবে অনুষ্ঠান সম্প্রচার চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এ সময় তিনি বেতারের স্টুডিওতে এসি বিকল হওয়ায় অতি গরম সহ্য করে কাজ চালাতে হচ্ছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিকে ফুলেল অভিনন্দন জানান, সহকারী বার্তা নিয়ন্ত্রক হেমায়েত আকবর টিপু এবং বিদায়ী অতিথির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন আঞ্চলিক পরিচালক এস.এম.মোস্তফা সরওয়ার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেতারের উপস্থাপক সানু চিং মারমা, সংগীত শিল্পী সন্তোষ কুমার সুশীল, দীপ লাল চক্রবর্তী, তবলা শিল্পী অনুপ নন্দী, জাহাঙ্গীর আলম, মেন্ডোলিন শিল্পী আমান উল্লাহ, কি-বোর্ড শিল্পী মো. হাসান, বংশী বাদক রেজাউল করিম, অনুষ্ঠান সহকারী ফরমান ও নিরুপা পাল প্রমূখ উপস্থিত ছিলেন।




