ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিজয় দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৬, ২০১৩ ৬:৫২ অপরাহ্ণ

SAM_5ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা প্রশাসন স্থানীয় স্টেডিয়াম মাঠে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার আলী, আ’লীগ নেতা জমশেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ হারুন, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, দেলোয়ার হোসেন, শামছুল আলম প্রমূখ। বক্তারা জামায়াত-শিবির নিষিদ্ধসহ অবিলম্বে যোদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবি জানান।

Need Ads
error: কপি হবে না!