চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলায় যথাযথ মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। পরে একই স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের ছেলেমেয়েরাসহ পুলিশ, আনছার, ভিডিপি, সিভিল ডিফেন্স ও গ্রাম পুলিশের সদস্যরা আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজে অংশ নেয়।
এছাড়া জেলা আওয়ামীলীগ ও বিএনপি এবং বিভিন্ন প্রতিষ্ঠান শহরে পৃথক পৃথকভাবে বিজয় দিবসের বণাঢ্য র্যালি বের করে।




