ads

সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনায় আমরা নিরাপদ : মেয়র টিটু

খবর টি পড়েছেন : ৪১৪
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনায় আমরা নিরাপদ : মেয়র টিটু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনায় আমরা নিরাপদ থেকেছি। শিশুদের নিরাপদ রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ অতুলনীয়। সোমবার সকাল সাড়ে ০৯ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শন করে এসব কথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

Shamol Bangla Ads

নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল, কুমার উপেন্দ্র বিদ্যাপিঠ, কৃষ্টপুর প্রথমিক বিদ্যালয় ও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন মেয়র টিটু । পরিদর্শনকালে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র বলেন, কোভিড ১৯ টিকাদান শিশুদের সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে ভূমিকা রাখবে।

মসিক মেয়র আরও বলেন, টিকার পাওয়ার যোগ্য সকল শিশুকে কোভিড ১৯ টিকাদানের আওতায় আনতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ২ দিনে সিটির ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ১২ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাবনায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টায় শ্বশুর গ্রেফতার পরবর্তী সংবাদ জ্বালানি তেলের দাম কমল লিটারে ৫ টাকা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads