মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকায় রুজিনা বেগম (২২)নামে এক গৃহ পরিচারিকা বিষপানে আত্মহত্যা করেছে। রবিববার ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।
রুজিনা বেগম রাজনগর উপজেলার উওর মুন্সিবাজার এলাকার কুদ্দুস মিয়ার মেয়ে। রুজিনার বাবা কুদ্দুস মিয়া জানান, রুজিনা দীর্ঘ দিন যাবত মাতারকাপন এলাকার লাল মিয়ার বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করত। শনিবার রাতে তাকে বাড়ির মালিক লাল মিয়া ফোন করে জানান রুজিনা বিষ পান করেছে।
মূর্মূর্ষ অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে নিয়ে আসলে চিকিৎসাধিন অবস্থায় রোববার ভোরে রুজিনা মারা যায়। পুলিশ খবর পেয়ে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক(এএসআই) আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর বেরিয়ে আসবে।




