শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শহরের পশ্চিম বাজার মহল্লা থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কিমিটির সভাপতি একেএম রুহুল আমিন কালাম, সাধারণ সম্পাদক ও মোহনা টিভি প্রতিনিধি রেজাউল করিম বকুল, অধ্যক্ষ হোসনেআরা মাহবুবা, প্রভাষক আতিয়া রেহেনা, শিক্ষিকা নিলুফা ইয়াসমিন, প্রভাষক মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়নের উপজেলা প্রতিনিধি বিশ্বনাথ রায়, মাইটিভি প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা ও অর্থনীতি প্রতিদিন প্রধিনিধি আব্দুল বাতেন প্রমূখ।




