মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের বোরিং মাঠে দেড় বিঘা জমির কলা কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। ৮ ডিসেম্বর রবিবার ওই ঘটনা ঘটে।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোকতার আলীর ছেলে আব্দুল খালেক ও মহিউদ্দিনের ছেলে মিলন গ্রামের বোরিং মাঠে দেড় বিঘা জমি লিজ নেয়। ওই জমিতে এ পর্যন্ত তারা প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছেন। জমিতে কলার চাষ করেছেন। অবরোধ শেষে কলা কেটে তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কলা পাঠাবেন এমন পরিকল্পনা করেন। কিন্তু বিধিবাম! ওই জমির প্রায় ৬ শতাধিক কলার কাঁদি কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে জমির মালিকদ্বয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




