ঝালকাঠি সংবাদদাতাঃ- ২১ তম জাতীয় টিকা দিবস এবং হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষ্যে ঝালকাঠিতে জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার বেলা ১২ টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষ্যে ওই সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন প্রধান অতিথি ছিলেন।
সিভিল সার্জন ডা: মো: মাছুম আলীর সভাপতিত্বে এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হুমায়ুন কবির, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। এডভোকেসি সভায় উপস্থিত জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও তাদের প্রতিনিধিরা এ কর্মসূচী সফল করার জন্য তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। স্বাস্থ্য বিভাগ ওই সভার আয়োজন করে।




