ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় দু‘যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০১৩ ৫:২১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় দু‘যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা

Hottaচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর বিল থেকে ২৭-২৮ বছর বয়সী দু‘যুবকের কুপিয়ে ও জবাই করে হত্যা করা লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার সকাল ৯টায় পুলিশ এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে লাশদুটি উদ্ধার করে। নিহত যুবকদ্বয়ের পরিচয় পাওয়া যায়নি।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব জানান, দলকা লক্ষীপুর বিলের পাশে জবাই করা লাশ দুটি পড়ে ছিল। দুজনেরই গায়ের রং কালো। তাদের পরনে লুঙি ও খয়েরী রঙের জ্যাকেট রয়েছে। পুলিশের ধারণা অন্য এলাকা থেকে দুজনকে অপহরণ করে এনে দলকা লক্ষীপুর বিলের পাশে কুপিয়ে ও জবাই করা হত্যা করা হয়। এলাকার লোকজন লাশ দেখেও কাউকে চিনতে পারেননি।
লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

Need Ads
error: কপি হবে না!