বগুড়া প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের গ্রেফতার, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও তারেক রহমানের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে বগুড়ায় টানা ৩ দিনের অবরোধ কর্মসুচির ২য় দিনে শান্তিপুর্ন কর্মসুচি পালন করেছে ১৮ দলীয় জোট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয় পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, গ্রেফতার, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্বচনী তফসিল ঘোষনা বাতিল করার দাবিতে সাড়া দেশের ন্যায় বগুড়াসহ বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে হরতাল ও অবরোধ। অবরোধ চলাকালে নেতাকর্মীরা রাস্তায় বিভিন্ন ধরনে বেরিকেড সৃষ্টি সহ যানবাহন চলাচল বন্ধ রাখে। অবরোধ শেষে বগুড়ার মাটিডালী, চারমাথা মোড়, বনানী সহ বিভিন্ন স্পটে ১৮দলের নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান, তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, যুবদলের সভাপতি সিফার আল বখতিয়ারসহ ১৮দলের নেতাকর্মীরা।




