ads

শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফরিদা পারভীনের অবস্থার অবনতি

খবর টি পড়েছেন : ৫৯২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন তিনি। তার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পুর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই বলে জানিয়েছেন ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম জাফর নোমানী। ১১ সেপ্টেম্বর
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা ৩৮ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে মায়ের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন ইমাম জাফর নোমানী।

Shamol Bangla Ads

তিনি লিখেছেন, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আম্মাকে (ফরিদা পরাভীন) গত বুধবার বিকাল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বিকেলে থেকেই উনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পুর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই। এখন ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ওষুধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং মেশিনের মাধ্যমে তার ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও লিখেছেন, দুঃখজনক হলেও সত্যি যে, এই পরিস্থিতিতে আম্মার শারীরিক অবস্থার উন্নতির আর তেমন কোন আশা নেই। তারপরও, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে আমরা আরও কিছু সময় ভেন্টিলেশনের মাধ্যমে এই লাইফ সাপোর্টটা চালিয়ে নিচ্ছি।

ইমাম জাফর লিখেছেন, সরকারের কয়েকটি মন্ত্রণালয় থেকে তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে। তিনি লিখেন, পরিবারের পক্ষ থেকে আবারও নিশ্চিত করছি, আম্মার চিকিৎসার জন্য আর্থিক বা অন্যকোন ধরনের কোন সহযোগিতার প্রয়োজন নেই। সবাই আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাঁর অসীম দয়ায় আম্মার এই শেষ সময়কে সহজ ও শান্তিময় করুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কলকাতা এখন আমার সেকেন্ড হোম : জয়া আহসান পরবর্তী সংবাদ জয়া আহসানের দায়িত্বের মেয়াদ বাড়লো