ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলতি আমন মৌসুমে পাবনায় ১০ হাজার ৮শ ৬৬ মেট্রিকটন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ১:২৩ অপরাহ্ণ

Pabna_District_Map_Bangladeshপাবনা প্রতিনিধি : সরকার চলতি আমন মৌসুমে পাবনা জেলার ৯টি উপজেলায় ১০ হাজার ৮শ ৬৬ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। জেলার ৯টি খাদ্য গুদামের মাধ্যমে চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে নির্ধারিত দরে চাল ক্রয় করা হবে। প্রতি কেজি চালের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, পাবনা জেলার পাবনা সদরে ১ হাজার ১শ ৬৭ মেট্রিকটন, ঈশ্বরদীতে ৭ হাজার ৭শ ৬৮ মেট্রিকটন, আটঘরিয়াতে ২শ ১৪ মেট্রিকটন, চাটমোহরে ৭শ ৪১ মেট্রিকটন, ভাঙ্গুড়ায় ৩শ ১২ মেট্রিকটন, ফরিদপুরে ১শ ৯২ মেট্রিকটন, বেড়ায় ১শ ৭৩ মেট্রিকটন, সাঁথিয়ায় ২শ ৫৯ মেট্রিকটন এবং সুজানগর সরকারী খাদ্য গুদামে ৪০ মেট্রিকটন চাল অর্থাৎ জেলায় মোট ১০ হাজার ৮শ ৬৬ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।
চুক্তিবদ্ধ মিলারদের অনেকে জানান, বাজারে চলতি আমন মৌসুমে ধানের মূল্য বেশী। সরকার প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করায় তাদের বিপুল অংকের টাকা লোকসান গুনতে হবে। এ কারণে চুক্তিবদ্ধ অনেক রাইচ মিলের মালিকরা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সাথে চুক্তি সম্পাদন করতে অনিহা প্রকাশ করছেন। অনেকে চলতি আমন মৌসুমে সরকারের চাউল ক্রয়ের লক্ষমাত্রা অর্জিত না হওয়ার আশংকা প্রকাশ করছেন। আগামী ১০ ডিসেম্বর চুক্তি সম্পাদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!