ads

মঙ্গলবার , ২১ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকার তিন রুটে নামছে নগর পরিবহনের আরও ২০০ বাস

খবর টি পড়েছেন : ২৩৪
ঢাকার তিন রুটে নামছে নগর পরিবহনের আরও ২০০ বাস
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

১৫০টি নতুন বাস এবং বিআরটিসির ৫০টি ডাবল ডেকার বাস নিয়ে ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নগর পরিবহনের নতুন তিনটি রুট। ২২ নাম্বার রুটে অভি মটরস এর ২০২২ সালে নির্মিত ৫০টি বাস, ২৩ নাম্বার রুটে হানিফ এন্টারপ্রাইজের ২০২২ সালে নির্মিত ১০০টি বাস এবং ২৬ নাম্বার রুটে বিআরটিসির ৫০টি ডাবল ডেকার বাস নিয়ে এ তিনটি রুট চালু হবে।

Shamol Bangla Ads

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগরভবনে বুড়িগঙ্গা হলে মঙ্গলবার দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে এ তথ্য জানানো হয়। এ ছাড়া ঢাকায় চলমান ১৬৪৬টি বাসের বিরুদ্ধে ১৭ জুলাই থেকে ২৮ জুলাই যৌথ অভিযান চালানো হবে বলেও এ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে কমিটির সভাপতি ও ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান, যাত্রী ছাউনি ও বাস বে সহ নতুন তিনটি যাত্রাপথের যে সকল অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ৩০ জুলাইয়ের মধ্যে তা সম্পন্ন করা হবে এবং ১ সেপ্টেম্বর আমরা তা চালু করব।
পরীক্ষামূলক ভাবে চালু হওয়া ঘাটারচর-কাঁচপুর রুটে বাস কমে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাপস বলেন, সফলতার পরিমাপক বাস বাড়া বা কমা নয়। আমাদের এ সেবা যাত্রী সমাদৃত হয়েছে এবং সফলতার বিষয় হচ্ছে এগুলো এখনো চলছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রান্স সিলভা তাদের ২০টি বাস সরিয়ে নিয়েছে। আমরা তাদের নতুন করে আর অনুমোদন দেব না। এ ছাড়া জাহান এন্টারপ্রাইজ নতুন করে ২০টি বাস প্রস্তুত করেছে সেগুলো আমরা এ রুটে চালু করব।

Shamol Bangla Ads

২১ নাম্বার রুটে পারমিটবিহীন কোনো বাস চলবে না জানিয়ে এক প্রশ্নের উত্তরে তাপস বলেন, ট্রাফিক, বি আরটিএ এবং ডিটিসিএকে নিয়ে আমরা যৌথ অভিযান করব। পারমিটবিহীন ১৬৪৬টি বাস ঢাকা শহরের যেখানে পাই, টার্মিনালে রাখলে খুঁজে বের করব এবং বাসগুলো ধ্বংস করব।
ড্রাইভার এবং হেলপারদের কর্মঘণ্টাসহ অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে না, এ জন্য বাস চলছে না এমন প্রশ্নের উত্তরে মেয়র তাপস বলেন, ‘এগুলো মালিক-শ্রমিকদের বিষয়। মালিকেরা লাভ করে শ্রমিককে দেবেন। বিষয়টি তাদেরকেই সুরাহা করতে হবে। আমরা সঠিক পথেই আছি।’
পুরো ঢাকাতেই রাস্তায় পার্কিং থাকে সে ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে তাপস বলেন, আমাদের মূল বিষয় শৃঙ্খলা। এগুলো সবই আমরা ধাপে ধাপে করব। যত্রতত্র যে বাস থাকে তা থাকতে পারবে না। তবে একটু সময় লাগবে।

বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও সভায় ছিলেন। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, মহাখালী, গাবতলি, যাত্রাবাড়ী বাস স্ট্যান্ড ঢাকায় যে জট তৈরি করছে তা ঢাকার বাইরে নিতে সিটি করপোরেশন দায়িত্ব নিয়ে ঢাকার বাইরের জায়গা অধিগ্রহণ করবে। যা আগে ডিটিসিএর করার কথা ছিল।
নগর পরিবহনের টিকেটিং সিস্টেম ই টিকিট থেকে র‍্যাপিড পাস করা হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ডিটিসিএ কে দায়িত্ব দেওয়া হয়েছে পরামর্শক নিয়োগ দেওয়ার। তারা সামনের সভায় পরিকল্পনা দেখাবে। এ পাস দিয়ে বাস, মেট্রো এবং নৌ পরিবহনের টিকিট কাটা যাবে।

১ জুলাই থেকে গাবতলী এবং মহাখালীসহ বাস টার্মিনালগুলোর সামনে রাস্তায় কোনো বাস পার্কিং করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এমন বাস পেলে তাদের পারমিট বাতিল হবে এবং জব্দ করা হবে। এ ছাড়া রুট পারমিট বিহীন কোনো গাড়ি পদ্মা ব্রিজের দিকে যেতে পারবে না বলেও জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান এবং বিআরটিএ, ডিটিসিএ, ডিএমপি সহ রেশনালাইজেশন কমিটির অন্যান্য প্রতিনিধিরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যেকোনো দুর্যোগে আ.লীগ সব সময় জনগণের পাশে থাকে:… পরবর্তী সংবাদ ব্রহ্মপুত্র নদে বাড়ছে পানি, দেখা দিয়েছে ভাঙন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads