ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নড়াইল-১ আসনে মহাজোটের প্রার্থী হচ্ছেন কে?

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০১৩ ৫:৪১ অপরাহ্ণ
নড়াইল-১ আসনে  মহাজোটের প্রার্থী হচ্ছেন কে?

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (কালিয়া-নড়াগাতী-নড়াইল সদরের অংশবিশেষ) আসনে মহাজোটের প্রার্থীতা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, এ আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ কবিরুল হক মুক্তির পরিবর্তে মহাজোটের শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাসকে মনোনীত করা হতে পারে। আসলে ঘটনাটি কী বা এর ভিত্তি কতটুকু তার সঠিক কোন তথ্য পাওয়া যায় নি। তবে বিষয়টি নির্বাচনী এলাকার টক অব দ্য এভরি হয়ার হয়ে দাঁড়িয়েছে। শুধু নির্বাচনী এলাকার রাজনীতিবিদদের মধ্যে নয়; বরং নড়াইলের সমগ্র হাট-বাজার, চাযের দোকান, অফিস-আদালতসহ সর্বত্রই বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে চলছে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা। এমনকি কযেকটি স্থানে বিমল বিশ্বাসের সমর্থনে মিছিল হয়েছে।
আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনের তৃণমূল পর্যায়ের জনপ্রিয় নেতা বর্তমান সংসদ সদস্য মোঃ কবিরুল হক মুক্তি আওয়ামীলীগের মনোনয়ন পান। দলীয় মনোনয়ন পাওয়ায় কালিয়া উপজেলা সদরসহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে মুক্তির সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণার পর তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি মহাজোটের শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাস, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এবং জাতীয় পার্টির সাংগঠনিক সাম্পাদক ও জেলা সভাপতি মেজর (অবঃ) গাজী আশরাফ-উল-আলম তাদের মনোয়নপত্র জমা দেন। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, স¤প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ না করার ঘোষণা দেয়ায় মহাজোটের শরীক দল শরীক দল ওয়ার্কার্স পার্টি ও জাসদের পক্ষ থেকে এ আসনটি দাবি করে আওয়ামীলীগকে চাপ সৃষ্টি করেছে। ফলে আওয়ামীলীগের হাইকমান্ড নড়াইল-১ আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ কারণে অনেকে মনে করছেন, এবার এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ কবিরুল হক মুক্তির মনোনয়ন পরিবর্তন করে ওয়ার্কার্স পার্টির কমরেড বিমল বিশ্বাস অথবা জাসদের শরীফ নূরুল আম্বিয়া মহাজোটের প্রার্থী মনোনীত হতে পারেন। তবে সর্বত্রই গুঞ্জন উঠেছে যে, মহাজোট থেকে এ আসনে কমরেড বিমল বিশ্বাস এর মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। আ’লীগ দলীয় স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকরা এসব গুঞ্জনে কান না দিয়ে বলেছেন, নড়াইল-১ আসনে জনপ্রিয়নেতা বর্তমান সংসদ সদস্য মোঃ কবিরুল হক মুক্তির বিকল্প নেই। এ আসনে তার মনোনয়ন পরিবর্তন করা হয়নি। আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের সিদ্ধান্তনুযায়ী তার মনোনয়নই বহাল রয়েছে বলে একাধিক নেতা জানিয়েছে। প্রকৃতপক্ষে এ আসনে মহোজোটের প্রার্থী কে হচ্ছেন? আওয়ামীলীগ মনোনীত কবিরুল হক মুক্তি নাকি ওয়ার্কার্স পার্টির কমরেড বিমল বিশ্বাস এ প্রশ্ন এখন অত্র এলাকার মানুষের মুখে মুখে।
উলে­খ্য, বিগত ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে মহাজোট প্রার্থী হিসাবে ওয়ার্কার্স পার্টির কমঃ বিমল বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে মোঃ কবিরুল হক মুক্তি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে ৬৩ হাজার ৮২৬ ভোট পেয়ে চার দলীয়জোট প্রার্থী বিএনপির জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও মহোজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির কমরেড বিমল বিশ্বাসকে পরাজিত করে তিনি বিজয়ী হন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!