ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এ বছর নিরবেই কেটে গেল ৭ ডিসেম্বর শেরপুর হানাদার মুক্ত দিবস

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ১২:০৬ অপরাহ্ণ

sherpur disজিএইচ হান্নান, শেরপুর : এ বছর নিরবে-নিভৃতেই কেটে গেল ৭ ডিসেম্বর শেরপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভারতীয় সেনা বাহিনীর পুর্বাঞ্চলীয় কমান্ডার লে. জে. জগজিৎ সিং অরোরা শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে হেলিকপ্টারযোগে অবতরন করে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শেরপুরকে শত্র“মুক্ত ঘোষনা করেন।
শেরপুর জেলা সদরসহ ৫ উপজেলায় বিগত বছরগুলোতে ৭ ডিসেম্বরকে স্মরণ রাখতে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পেশাজীবি সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করতো। কিন্তু এ বছর দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা এবং অবরোধ সহিংসতার কারনে কোন সংগঠন কর্মসূচী গ্রহণ না করায় ৭ ডিসেম্বর শেরপুর পাক হানাদার মুক্ত দিবসটি উৎসাহ-উদ্দীপনা ছাড়াই নিরবে কেটে গেল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!